Monday, June 15, 2026

হাইড্রক্সিক্লোরোকুইনে আপত্তি কেন? ‍প্রশ্ন তুললেন শতাধিক বিজ্ঞানী

Date:

Share post:

কোভিড চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব‍্যবহার নিয়ে সম্প্রতি সতর্ক করা হয় বিশ্ববিখ‍্যাত মেডিক্যাল জার্নাল ল‍্যানসেটের প্রতিবেদনে। তারপরই করোনা রোগীদের উপর এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিকাল ট্রায়াল স্থগিত রাখার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা হু। আর এবার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বের বহু বিজ্ঞানী। এমনকী তাঁরা ল‍্যানসেটের প্রতিবেদনের বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কোন ধরনের ডাটাবেস ব‍্যবহার করে ল‍্যানসেট পত্রিকা সিদ্ধান্তে পৌঁছেছে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে বলে মনে করেন বহু বিজ্ঞানী। ল‍্যানসেট জার্নালের এডিটর রিচার্ড হর্টনকে চিঠি পাঠিয়ে শতাধিক বিজ্ঞানী হাইড্রক্সিক্লোরোকুইন সংক্রান্ত প্রতিবেদনের বিজ্ঞানসম্মত ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে অস্বাভাবিক হৃদস্পন্দনের আশঙ্কার কথা বলা হলেও কত সংখ‍্যক তথ‍্যের ভিত্তিতে এই উপসংহার, সেই বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। বিশ্বের কোন কোন অঞ্চলে কোন কোন হাসপাতালে কতজন রোগীর এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। প্রসঙ্গত, হু এই ওষুধ ব‍্যবহারে নিষেধ করলেও ভারত সরকার ও আইসিএমআর জানিয়ে দিয়েছে, এদেশে কোভিড চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব‍্যবহার বন্ধ করা হবে না।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...