Monday, June 15, 2026

শুধু ফসলে নয়, পঙ্গপাল হানা দিতে পারে বিমানেও : ডিজিসিএ

Date:

Share post:

পঙ্গপালের হানায় আতঙ্কিত কৃষকরা। ক্ষতির মুখে চাষের জমি থেকে ফসল। তবে শুধুমাত্র চাষের ক্ষেত্রে নয় পঙ্গপালের হানায় বিমানের ক্ষতিও হতে পারে। এমনকী বড় বিমান দুর্ঘটনা হওয়ার আশঙ্কাও থাকছে। পঙ্গপালের হানা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ।

নির্দেশিকায় ডিজিসিএ জানিয়েছে, শুধুমাত্র শস্যের নয়, বিমানের ওঠানামাতেও বিঘ্ন ঘটাতে পারে এই পঙ্গপালের দল। তবে রাতে পঙ্গপালের দল উড়তে পারে না। এই তথ্য বিমান চালকদের স্বস্তি দিচ্ছে। কিন্তু যে হারে পঙ্গপালের হানা বাড়ছে তাতে পঙ্গপালের ঝাঁককে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিজিসিএ। ইতিমধ্যেই পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে পঙ্গপালের দাপট দেখা গিয়েছে। যার জেরে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশে কামড় বসিয়েছে পঙ্গপাল। উত্তরপ্রদেশেও ঢুকে পড়েছে তারা। ঝাঁসির উপর দিয়ে মহারাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে পঙ্গপালের দল।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, পঙ্গপালের দল অনেকটাই নিচু দিয়ে ওড়ে। এতে বিমানের ওঠানামায় সমস্যা হবে। বিমানের ইঞ্জিন সহ অন্যান্য অংশে ঢুকে পড়তে পারে পতঙ্গ। তাতে আবার বিপদ বাড়বে। পতঙ্গের ঝাঁকের মধ্যে দিয়ে বিমান চললে যন্ত্রাংশ বিকল হতে পারে। সমস্যা হবে বিমানের। এমনকী কন্ট্রোলরুমে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ফরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...