Monday, June 15, 2026

শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ফের রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

এবার সেই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহার- কালিংপঙ জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। একইসঙ্গে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম-পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ, শনিবার সারাদিন আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ সক্রিয় হচ্ছে। যা আরব সাগর ও বঙ্গোপসাগরের আরও বেশি এলাকায় বিস্তার লাভ করবে আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপের সম্ভাবনা। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপ হয়ে। এর টানেই আরও গতি বাড়াবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। কেরলে বর্ষা ঢুকবে নির্ধারিত সময়ে পয়লা জুনের মধ্যে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...