Friday, June 26, 2026

বিক্ষোভ-ভাঙচুরের জের, সাসপেন্ড এক আধিকারিক সহ ৫ পুলিশকর্মী

Date:

Share post:

বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কলকাতা সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর-সহ পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। ফৌজদারি মামলাও শুরু করা হয়েছেে পুলিশকর্মীদের বিরুদ্ধে। তবে, বিক্ষোভকারীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যাটালিয়ন থেকে সরানো হল এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিককেও।
করোনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে শুক্রবার উত্তাল হয়ে ওঠে সল্টলেকের এএফ ব্লকে কলকাতা সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়য়নের দফতর। বিক্ষোভের সঙ্গে সঙ্গে মাস্ক এবং কাপড় দিয়ে মুখ ঢেকে ব্যাটালিয়ন দফতরের মূল দরজা বন্ধ করে, আলো নিভিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ ওঠে পুলিশকর্মীদের বিরুদ্ধে। ক’দিন আগে নিজেদের থানাতেই এই করোনা ইস্যুতেই ভাঙচুর করেছিলেন গরফা থানার কিছু পুলিশকর্মী। তার আগে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে কমব্যাট ব্যাটালিয়নের জওয়ানরা বিক্ষোভ দেখিয়েছিলেন।
প্রশাসনের এক কর্তার কথায়, ‘পুলিশের মধ্যে অসন্তোষ থাকতেই পারে। সেটা মেটানোর দায়িত্বও রয়েছে আমাদের। তবে পুলিশ শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সেখানে পুলিশের এই ব্যবহার সমাজে বিরূপ ছবি তৈরি করে। যা মেনে নেওয়া যায় না।’

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...