Monday, March 16, 2026

পরিযায়ী শ্রমিকদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন

Date:

Share post:

ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন। ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের কাজ দিতে পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। আর তাই সংশ্লিষ্ট শ্রমিকদের তথ্য সংগ্রহ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

কীভাবে হবে এই কাজ? জেলার প্রশাসনিক কর্তারা কোয়ারেন্টাইন সেন্টার বা হোম কোয়ারেন্টাইনে গিয়ে শ্রমিকরা ভিন রাজ্যে কতদিন ধরে কী ধরনের কাজ করেছেন এবং অন্য কোনও কাজে তাঁদের পারদর্শিতা আছে কি না,কী ধরনের কাজ করতে তাঁরা ইচ্ছুক এই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য অনুযায়ী তালিকা তৈরি করা হবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, ফিল্ড সার্ভিলেন্স করোনা ওয়ারিয়র টিম রয়েছে। গ্রামে ফেরা শ্রমিকদের সঙ্গে কথা বলবে ওই দল। টিমে বিডিওদের পাশাপাশি আছেন শ্রম দফতর, শিল্প দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত স্তরে যাঁরা একশো দিনের কাজ দেখাশোনা করছেন তাঁরাও। সরকারি প্রকল্পের অধীনে কাকে কীভাবে কাজে লাগানো যায়, সেটা দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে উদ্যোগী হতে বলেন। তাতেই তৎপর হয় কোচবিহার জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, প্রশাসন সব রকম সহায়তা করবে। সরাসরি চাকরি দেওয়া না গেলেও তাঁদের কাজের জন্য কাজের ব্যবস্থা করছে সরকার। ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে। শস্যবিমা যোজনায় গ্রুপ ইনসুরেন্স দেওয়া যাবে। যাঁরা কৃষিকাজ করবেন তাঁদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া য়াবে।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...