Saturday, June 27, 2026

করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী, তবু বাংলাদেশে খুলে গেল সব ধরণের অফিস

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা উর্ধ্বমুখী থাকলেও টানা ৬৬ দিন পর আজ রবিবার সীমিত আকারে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খুলে গেল বাংলাদেশে ।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরপর কয়েক দফায় এই ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
রবিবার থেকে খুলে গেল সব ধরণের অফিস। আর গণপরিবহন চালু হচ্ছে সোমবার থেকে।
সরকারি ঘোষণা অনুযায়ী, গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে যানবাহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। যার জের ধরে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর হয়েছে। তবে এরই মধ্যে গণপরিবহনের বাড়তি ভাড়া নির্ধারণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
এদিকে, এমন এক সময়ে সব কিছু খুলে দেওয়া হয়েছে যখন করোনাভাইরাস শনাক্ত এবং মৃত্যুহার দুটোই বেড়েছে।
শনিবার করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয় ১,৭৬৪ জন। এই সময়ে মারা যায় ২৮ জন।
বেশ কয়েকদিন আগে বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।
এ নিয়ে বাংলাদেশে মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর মোট মৃত্যুর সংখ্যা ৬১০।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...