Tuesday, June 23, 2026

অনেক সময় পেয়েছেন পরীক্ষকরা, ৪৮ ঘণ্টার মধ্যে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। সর্বক্ষেত্রে স্বাভাবিক ছন্দ হারিয়েছে মানুষ। অন্যান্য অনেক ক্ষেত্রের মতো প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থাতেও। জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হলেও তার ফল এখনও বের করা যায়নি।

এবার লকডাউন শিথিল হওয়ার পথে। তাই আর সময় নষ্ট নয়। নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আর ঝুঁকি নেওয়া নয়। যত দ্রুত সম্ভব মাধ্যমিকের ফল ঘোষণা করতে চায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

যে সকল শিক্ষক-শিক্ষিকারা মাধ্যমিকের খাতা দেখছেন, তাঁরাও দীর্ঘ লকডাউনে তা সম্পন্ন করার যথেষ্ট সময় পেয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে এখনও সিংহভাগ খাতা জমা পড়েনি পর্ষদের দফতরে। যা নিয়ে বেজায় চটেছেন পর্ষদ আধিকারিকরা।

মাধ্যমিক পরীক্ষার খাতা জমা না দেওয়া পরীক্ষাকদের এবার চরম হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খাতা প্রধান পরীক্ষকদের কাছে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। পাশাপাশি, প্রধান পরীক্ষকদেরও ৪৮ ঘণ্টায় বাকি নম্বরের শিট পর্ষদের অফিসে গিয়ে জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে আর কোনও আপস করতে রাজি নয় পর্ষদ

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...