Thursday, April 9, 2026

এবার মানুষের পাশে দাঁড়ালেন সিটি কলেজের প্রাক্তনীরা

Date:

Share post:

দু’মাসেরও বেশি সময় ধরে চলছে লকডাউন। এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। ঠিক একই রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রাক্তনীরা।

আমফান পরবর্তী পরিস্থিতিতে রবিবার কলেজ স্ট্রিটে ক‍্যাম্পাস সংলগ্ন অঞ্চলের মানুষের হাতে নিত‍্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন তাঁরা। প্রাক্তনীদের উদ্যোগে উপকৃত হন ২৫০ জন। এদিন সকালে সবজি, আটা সহ সরষের তেল, সোয়াবিন, চিড়ে, চাপাতা, বিষ্কুট, ম্যাগি, সাবান, দুধ, মাস্ক, ডিম দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এই কাজ করেন উদ্যোক্তারা।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...