Tuesday, June 9, 2026

ফের রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

লকডাউনের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। হুগলির হরিপাল কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মী ইটের আঘাতে আহত হন। অভিযোগ, হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে গিয়েছে। বিজেপির এককর্মীও আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

তৃণমূলের অভিযোগ, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বর এলাকায় হামলা চালায় বিজেপি।তাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ আহত হন বেশ কয়েক জন তৃণমূল কর্মী।
আশুতোষ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সুমিত সরকারের অভিযোগ পারিবারিক একটি গন্ডগোলকে কেন্দ্র করে আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিস ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, এলাকার সাধরণ মানুষের উপর হামলা চালানো হয়। যদিও বিজেপি বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জেলা সভাপতি বিমান ঘোষ। তাঁর পাল্টা অভিযোগ, ওই এলাকায় বিজেপির এক কর্মীকে বেশ কয়েক দিন ধরে নির্যাতন করা হচ্ছিল। এলকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাঁদের উপর হামলা চালানো হয়। এমনকী থানার সামনেই বিজেপি কর্মীদের ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...