Saturday, June 20, 2026

ICSE-ISC পরীক্ষা দেওয়া যাবে বাড়ির কাছাকাছি স্কুলেই

Date:

Share post:

ICSE এবং ISC-র বাকি থাকা পরীক্ষাগুলি বাড়ির কাছাকাছি সেন্টারে গিয়ে দিতে পারবে ছাত্রছাত্রীরা। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ICSE কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন ও করোনার কারনে অনেক পরীক্ষার্থীই নিজের এলাকার বাইরে যেতেই পারছে না। এই বিষয়টি স্কুল এবং অভিভাবকরা কাউন্সিলকে জানায়। অনুরোধ করা হয়, যেখানে যে পড়ুয়া আটকে আছে, তার কাছাকাছি এলাকার ICSE অনুমোদিত স্কুলে গিয়ে যেন সে পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থা করা হোক।

এই আবেদন মেনে নিয়েছে কাউন্সিল। পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে হবে ছাত্র-ছাত্রীর স্কুলের মাধ্যমে৷ সবই হবে অনলাইনে। সেন্টার পরিবর্তন করে তা কাউন্সিলকে জানাতে হবে। এই প্রক্রিয়া ৭ জুনের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এছাড়াও কাউন্সিল জানিয়েছে, এর পরেও কেউ যদি বাকি পরীক্ষা দিতে না পারে, তাহলে কম্পার্টমেন্টাল পরীক্ষার সময় তাদের সুযোগ দেওয়া হবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...