Saturday, June 20, 2026

করোনা আবহে মহাকাশে পাড়ি মানুষের

Date:

Share post:

করোনা ত্রাস ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে মহাকাশ পাড়ি দিল মানুষ। আমেরিকা থেকে রওনা দিল রকেট। আর এই প্রথম বার কোনও বেসরকারি সংস্থার হাতে রকেট লঞ্চ করল নাসা।

ফ্যালকন ৯ নামে ওই রকেটের মহাকাশ পাড়ি দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় নির্ধারিত দিন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টে ২২ মিনিটে আমেরিকার মাটি থেকে ওড়ে রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয় রকেটটি। রবার্ট বেনলেন ও ডগলাস হারলে নামে দুই মহাকাশচারী রওনা দেয় ওই রকেটে।

প্রায় এক দশক বাদে আমেরিকার থেকে মানুষ পাড়ি দিল মহাকাশে। স্পেস এক্স নামে এক বেসরকারি সংস্থা ওই রকেট তৈরি করেছে। পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে রকেট। রকেট রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ল ওই বেসরকারি সংস্থা। কারণ এই প্রথম কোনও বেসরকারি সংস্থা মহাকাশে মানুষ পাঠাল।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...