Monday, April 6, 2026

গর্বের তাজমহলে প্রবল ঝড় এঁকে দিল কলঙ্কের দাগ!

Date:

Share post:

আমফানের স্মৃতি উসকে দিয়ে গত শুক্রবার প্রবল বেগে ঝড় বয়ে গিয়েছিল উত্তরপ্রদেশে। আগ্রা জেলায় সেই ঝড়েই কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গর্বের তাজমহল।
তাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের ঝড়ের দাপটে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গিয়েছে। ফলস সিলিংও ভেঙে যায় হওয়ার দাপটে।
এরই সঙ্গে একটি দরজাও ভেঙে গিয়েছে। তাজমহলের সামনের প্রাঙ্গণের একটি গাছ উপড়ে মুখ থুবড়ে পড়ে। এই তথ্য জানিয়েছেন তাজমহলের সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।
ইতিহাসের গন্ধে ভরপুর যমুনাপাড়ের রোমাঞ্চকর স্মৃতিসৌধের গরিমা আজও অমলিন। তবে উষ্ণায়ন ও দূষণে কয়েক বছর আগেই তার গায়ে লেগেছে ‘কালো দাগ’। সেই তাজমহলের সৌধেই এবার প্রবল ঝড় তার চিহ্ন রেখে গিয়েছে ।
চলতি বছরেই তাজ মহলের দূষণ জনিত কালো দাগ মোছা হয়েছিল ট্রাম্প সফরের ঠিক আগে। দাগ মুছতে ৩০০ বছরের ইতিহাসে প্রথমবার স্নান করেছিল মমতাজের স্মৃতিতে গড়া শাহজাহানের তাজমহল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...