Tuesday, June 23, 2026

শাস্ত্রীর চেয়ারে ফের কে বসতে চান জানেন?

Date:

Share post:

মাত্র এক বছর পরই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে হবে রবি শাস্ত্রীকে। এরই পাশাপাশি তিনি পড়তে চলেছেন বোর্ডের নিয়মের ফাঁদে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোচ হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর। ২০২২ সালের মে মাসে ৬০ বছর পেরিয়ে যাবেন শাস্ত্রী। এরই সঙ্গে আগামী বছর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের পরই কোচ হিসাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে।
ফলে স্বাভাবিক ভাবেই
প্রশ্ন দেখা দিয়েছে , শাস্ত্রীর জায়গা কাকে দিয়ে পূরণ হবে? একমাত্র ভারতীয় কোচ হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ড দখলকারী গ্যারি কার্স্টেন-এর নাম উঠে আসছে। ১৯৮৩’র বিশ্বকাপজয়ী দলে এবং ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের সময় ভারতীয় দলে কোনও কোচ ছিলেন না। তাই এখনও পর্যন্ত কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড একমাত্র কার্স্টেনেরই দখলে আছে। সেই গ্যারিই আবার ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্স্টেন বলেছেন, আমি সবসময় চাইব বিরাটদের কোচ হতে। তবে সে জন্য সবকিছু ঠিকঠাক হতে হবে। ভারতকে বিদায় জানানোর সিদ্ধান্তটা খুব কষ্টকর ছিল।”
উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপ জয়ের পর নিজেই ভারতীয় দলের কোচের পদ ছাড়েন কার্স্টেন। তারপর কিছুদিন দক্ষিণ আফ্রিকার কোচিং করিয়েছেন। ২০১৯ সালে তিন আরসিবির কোচিং করিয়েছেন।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...