Thursday, March 26, 2026

পরিষেবা বাড়াতে অর্থের বিনিময়ে নার্সিংহোমগুলিকে করোনা চিকিৎসার আবেদন মন্ত্রীর

Date:

Share post:

সারা উত্তরবঙ্গের সঙ্গেই শিলিগুড়িতেও বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যেই পেইড কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে শিলিগুড়ির ১১টি হোটেলে। এবার নার্সিংহোমগুলিতে চিকিৎসা শুরু করার আর্জি জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সোমবার, সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শিলিগুড়িতে চ্যাং নার্সিংহোমকে কোভিড হাসপাতাল করা হয়েছে। ডিসান নার্সিংহোমকে সারি হাসপাতাল করা হয়েছে। কিন্তু বাকি নার্সিংহোমগুলিকেও করোনার চিকিৎসা করতে চাইছে না। সেই কারণে গৌতম দেব জেলাশাসককে বলেন, নার্সিংহোমগুলি নিয়ে বৈঠক করে তাদেরকে চিকিৎসা করার জন্য অনুরোধ করতে। তারা টাকার বিনিময়েই চিকিৎসা করবেন ।যাঁদের সামর্থ্য আছে, তাঁরা সেখানে চিকিৎসা করবেন। আর কারও যদি মেডিক্লেম থাকে কিংবা সরকারি সুবিধাপ্রাপ্ত হন তাঁরাও চিকিৎসা করাতে পারবেন।

এছাড়া, মন্ত্রী শহরের প্রতিটি চিকিৎসককে অনুরোধ করেন, তাঁরা যেন নিজেদের চেম্বার খোলেন। কারণ, কোভিড ছাড়াও অন্যান্য অনেক রোগী আছে। যাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। প্রয়োজনে পুরসভার অন্তর্গত বেশ স্বাস্থ্যকেন্দ্রগুলিও ব্যবহার করতে পারেন চিকিৎসকরা।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...