Monday, April 6, 2026

রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ভরসা করলে হতে পারে সর্বনাশ!কেন বলছেন বিজ্ঞানীরা?

Date:

Share post:

করোনার কারণে আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। আক্রান্ত আর মৃতের সংখ্যা জেনো কমছেই না। এখনও এই রোগের ভ্যাকসিনের পথ খুঁজে পাওয়া যায়নি। কীভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে, তা এখনও অস্পষ্ট। তবে এর মধ্যেই লকডাউন শিথিল করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাহলে কী গণ রোগ প্রতিরোধ ক্ষমতা বা Herd Immunity–এর ওপরেই ভরসা করছে প্রশাসন?‌ যদি ভরসা করেই থাকে, তাহলে এর ফল ভালতো হবেই না বরং হতে পরে সর্বনাশ। অন্তত বিজ্ঞানীরা বলছেন এমনটাই। কেন তাঁরা সর্বনাশের কথা বলছেন?
Council of Scientific and Industrial Research (CSIR) – এর বিজ্ঞানী শেখর মন্দে বলছেন, এই রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি ভীষণ ঝুঁকিপূর্ণ। তিনি বলছেন, যে কোনও দেশের ক্ষেত্রে এই রগ প্রতিরোধক বিষয়টি অনেক বড় ঝুঁকি। কারণ এতে দেশের বিশাল অঙ্কের মানুষের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি আরও বলেছেন, “Herd Immunity তখনই তৈরি হতে পারে যখন একটি দেশের ৬০–৭০ শতাংশ মানুষ সেই রোগে আক্রান্ত হন। যেকোনও দেশের পক্ষেই এমন একটি ঝুঁকি নেওয়া অসম্ভব। তাই যে কোনও দেশের রণনীতি হবে সঠিক সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা যাতে রোগ বেশি ছড়িয়ে পড়তে না পারে।” তিনি বলেছেন, একাধিক দেশ, যার মধ্যে ভারতও রয়েছে, একাধিক সমীক্ষায় দেখিয়েছে, দ্বিতীয় পর্যায় সংক্রমণের একটি ঢেউ ভারত সহ অন্য অনেক দেশেই আসতে পারে। তাই ভারতের মানুষকে সেই ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...