Saturday, April 4, 2026

লকেটের পদোন্নতি, মহিলা মোর্চার দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা

Date:

Share post:

আরও বড় দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক হলেন লড়াকু এই সাংসদ। মহিলা মোর্চার পদ থেকে আসলে তাঁর পদোন্নতি। সাংসদ হিসাবে ক্রমশ ডালপালা মেলছেন তিনি। সংসদে দুরন্ত বক্তৃতা দিচ্ছেন, সংসদীয় এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনে নামছেন, প্রশাসনে তাঁকে নিয়ে মাঝে মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা হয়। বিজেপি সূত্রে খবর, তাঁকে আরও বৃহত্তর ক্ষেত্রে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সংগঠনের। আর তাঁর ছেড়ে যাওয়া সংগঠনের দায়িত্ব নিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা এই মুহূর্তে প্রতিবাদী মহিলা মুখ। বলেন ভাল, যোগাযোগ ভাল। এখন সাংগঠনিক শক্তি তৈরির সময়। লকেট যে উচ্চতায় সংগঠনকে নিয়ে গিয়েছিলেন, অগ্নিমিত্রার চ্যালেঞ্জ তাকে আরও অন্য মাত্রা দেওয়া।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...