Wednesday, June 24, 2026

বিজেপির নয়া কমিটিতে নেই মুকুলপুত্র ও ঘনিষ্ঠরা

Date:

Share post:

বিজেপির রাজ্য সংগঠন ঢেলে সাজিয়ে কমিটি ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। তাতে মুকুল রায়ের শিবিরের কেউই নেই। মুকুল নিজে নেই। যদিও তিনি জাতীয় পরিষদের সদস্য। হয়ত সর্বভারতীয় কোনো পদ দেওয়া হবে তাঁকে। কিন্তু নেই তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এমনকি মুকুলের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউকেই দেখা যাচ্ছে না। সব্যসাচী দত্ত সম্পাদক হলেও তাঁকে মুকুলের কোটায় ধরা যায় না। তিনি বিধায়ক ও প্রাক্তন মেয়র। মুকুলবাবুর ছেলে বিধায়ক শুভ্রাংশুকে পুরো বাদ রাখাটা বিস্ময়কর। তাঁকে যুব সভাপতির দায়িত্বের কথা উঠেছিল। কিন্তু এখানকারই এক সাংসদ কড়া আপত্তি করেন। অনুপম হাজরাকেও দেখা যাচ্ছে না। প্রাক্তন এই সাংসদ জায়গা পাননি। ফলে সর্বভারতীয় পদ মুকুলবাবুকে কবে কী দেওয়া হবে পরের কথা; আপাতত রাজ্য কমিটির যা হাল, তাতে লাগাম দিলীপ ঘোষের হাতেই। শুভ্রাংশু রায়কে রাজ্যস্তরের কোনো পদ না দেওয়াকে বিষয়টি অপমানজনক বলে মনে করছে মুকুলশিবির।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...