Saturday, April 4, 2026

বিধি মেনে খুলল বীরভূমের পাঁচটি সতীপীঠ

Date:

Share post:

আনলক ফেজের প্রথমদিনই রাজ্য সরকারের নির্দেশ মতো খুলে গেল বীরভূমের পাঁচটি সতীপীঠ। তবে পূণ্যার্থীদের পুজো দেওয়া এবং প্রবেশের ক্ষেত্রে থাকছে বিধিনিষেধ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সমস্ত মন্দির এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল দুমাসের বেশি। অন্যান্য কাজকর্মের সঙ্গে মন্দিরগুলিও খুলে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেইমতো সোমবার থেকে বীরভূমের পাঁচটি সতীপীঠের দরজা খুলে দেওয়া হল পুণ্যার্থীদের জন্য।

নলহাটির নলাটেশ্বরী
সাঁইথিয়ার নন্দিকেশ্বরী 
লাভপুরের দেবী ফুল্লরা
বোলপুরে কঙ্কালীতলা 
বক্রেশ্বর মন্দির

এই পাঁচটি সতীপীঠ পুণ্যার্থীরা প্রবেশ করে পুজো দিতে পারবেন। যদিও সে ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তবে, শক্তিপীঠ তারাপীঠের মন্দির এখনও ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে না। 15 জুন খুলে দেওয়ার সম্ভাবনা আছে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...