Saturday, June 27, 2026

লকডাউন পর্বে অন্যায়ভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল জি ডি বিড়লার স্কুলের অভিভাবকরা

Date:

Share post:

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন পর্বে একাধিকবার বেসরকারি স্কুলগুলির কাছে অনুরোধ-আর্জি জানানো হয়েছিল, এই কঠিন পরিস্থিতির মধ্যে যেন তারা ফি বৃদ্ধি না করে। কিন্তু সরকারের আবেদনকে গুরুত্ব দেয়নি অনেক স্কুল। এমনটাই অভিযোগ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বিডি মেমোরিয়াল, সাউথ পয়েন্ট-এর মত নামী ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির অভিভাবকরা।

এবার সেই তালিকায় নয়া সংযোজন দক্ষিণ কলকাতার রাণীকুঠির জিডি বিড়লা স্কুল। আজ, সোমবার জিডি বিড়লা স্কুলের অভিভাবক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে বিভিন্ন অ্যাকটিভিটির উপর যে ফি বৃদ্ধি করা হচ্ছে সেই বিষয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

জিডি বিড়লা অভিভাবক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়, একাধিক বিষয়ে স্কুলের সঙ্গে বৈঠকের জন্য স্কুলকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু স্কুলের তরফ থেকে কোনও প্রতি উত্তর দেওয়া হয়নি। আর এই কারণেই অভিভাবকদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলো এদিন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...