Tuesday, June 23, 2026

ফের লোকালয়ে ঢুকে পড়ল ময়ূর! কোথায় দেখুন…

Date:

Share post:

ফের লোকালয়ে দেখা মিলল ময়ূরের। লকডাউনের মধ্যে আবার ময়ূর উদ্ধার হল বাঁকুড়ার সোনামুখিতে। বন দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার সোনামুখির ইঁদকাটা বনাঞ্চলের ধাদকিডাঙা এলাকার লোকালয়ে ওই ময়ূরটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তা দেখে তাঁরা সোনামুখি বন দফতরে খবর দেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত বনাধিকারিক গ্রামে গিয়ে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যান।
বন দফতরের সোনামুখি বিট অফিসার দেবাশিস নায়েক বলেন, “ময়ূরটি সামান্য অসুস্থ। প্রাণী চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পরে আবার সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, মে মাসের শুরুতে বাঁকুড়ার সোনামুখি ব্লকেরই তিউরা গ্রামে মাছ ধরার জালে ধরা পড়েছিল বিশাল বড় মাপের একটি ময়াল। সেদিন ময়াল ধরা পড়ার ব্যাপারে কেউ বন দফতরে কোনও খবর দেননি। এলাকার লোকজনই সেটিকে পাশের বনে ছেড়ে দেন।
তার ঠিক এক দিন আগে জেলার শালতোড়ায় একটি হরিণ ঢুকে পড়ে লোকালয়ে। লকডাউন শুরু হওয়ার পর থেকে বেলিয়াতোড়, সারেঙ্গা প্রভৃতি জায়গাতেও হরিণ বেরিয়েছে। সব মিলিয়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়েছে। একটি হরিণ আবার কুকুরের তাড়া খেয়ে পুকুরে নেমে পড়ে। তার শরীরে ক্ষত তৈরি হয়েছিল। ঠিক পরে জেলার পাত্রসায়রে একটি গ্রামের ভিতরে চলে এসেছিল ময়ূর।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...