Thursday, April 9, 2026

দিল্লিতে মনোজ তিওয়ারির পদ গেল, বিজেপির নতুন সভাপতি আদেশ গুপ্তা

Date:

Share post:

গান বেঁধে জমিয়ে দেওয়া জনপ্রিয় ভোজপুরি অভিনেতা তথা বিজেপির দিল্লি সভাপতি মনোজ তিওয়ারি অপসারিত। গত বিধানসভা নির্বাচনে দিল্লি দখলের অভিযান ব‍্যর্থ হয় বিজেপির। প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের মুখ পোড়ে। দিল্লি আম আদমি পার্টির দখলেই থাকে। কিছু আসনে ফাইট দিলেও লজ্জার পরাজয় হয় বিজেপির। তারপরেই কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুক থেকে সরে যান মনোজ তিওয়ারি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এখন দিল্লি বিজেপির সভাপতি হলেন আদেশ গুপ্তা। রাজধানীর ব‍্যবসায়ী মহলের সঙ্গে আদেশ গুপ্তার সম্পর্ক খুবই ভাল। সেটাই কাজে লাগিয়ে গেরুয়া শিবিরের জমি শক্ত করার কাজ করবেন তিনি।

প্রসঙ্গত, মনোজ তিওয়ারির জনপ্রিয়তা দেখেই তাঁকে বিজেপির দিল্লি সভাপতি করা হয়। কিন্তু গত বিধানসভা নির্বাচনে আপের সঙ্গে প্রেস্টিজ ফাইটে গোহারা হারে মোদির দল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির দখলে যায় ৬২টি আর বাকি ৮টি পায় বিজেপি। এরপর দিল্লির সর্বোচ্চ পদ থেকে মনোজ তিওয়ারির অপসারণ প্রত‍্যাশিতই ছিল।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...