Sunday, June 28, 2026

পরিযায়ীদের লড়াইয়ে ব্যথিত শামি, খাবার বিলির শিবির ভারতীয় পেসারের

Date:

Share post:

করোনার জেরে এতদিন লকডাউন চলছিল দেশে। এবার থেকে হচ্ছে আনলক অর্থাৎ আনলক ফেজ ওয়ান ভারত। আনলক হওয়াতে আশঙ্কা আরও বাড়ছে। তবে লকডাউনের এমন দুঃসময় অনেক বলিউড সেলিব্রিটি বা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা পাশে এসে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিকদের। এবার পরিযায়ী শ্রমিকদের পাশে ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামি।

উত্তরপ্রদেশের খাবার বিলি করার জন্য ছোট ছোট শিবির গড়েছেন শামি। সেখান থেকেই তিনি নিজহাতে শ্রমিকদের রোজ খাবার দিচ্ছেন।

লকডাউনে দুর্বিষহ হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকদের জীবন। কাজ হারিয়ে, অস্থায়ী বাসস্থান হরিয়ে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। না আছে তাঁদের থাকার জন্য বাড়ি, না আছে দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য অন্ন। শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও অনেক পরিযায়ী শ্রমিকই এখনও বাড়ি ফিরতে পারেননি। ভিনরাজ্যে আটকে পড়ে খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন পরিযায়ীরা। এবার তাদের সাহায্য করতেই এগিয়ে এলেন টিম ইন্ডিয়ার পেসার। উত্তরপ্রদেশে ২৪ নম্বর জাতীয় সড়কের ধারে শিবির তৈরি করে শ্রমিকদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন শামি। সঙ্গে বিলি করছেন মাস্কও। একই সঙ্গে সাহসপুরে তাঁর বাড়ির কাছেও খাবার বিলির শিবির বানিয়েছেন।

টিম ইন্ডিয়ার পেসারের এই উদ্যোগের ছবি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে লেখে, “যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছেন, তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ভারতীয় পেসার। তাঁদের মাস্ক আর খাবার দিচ্ছেন তিনি। এ কাজে আমরা সবাই ওর সঙ্গে আছি।”

এই ভাবেই একের পর এক ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা এগিয়ে আসছেন শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...