Friday, June 26, 2026

দার্জিলিঙে বাড়ছে কোয়ারেন্টাইন সেন্টার, টাস্ক ফোর্সের বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

জেলায় করোনার দাপট অব্যাহত। দিন দিন বেড়ে চলছে রোগীর সংখ্যা। আর তাই এবার কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যাও বাড়ানো হচ্ছে দার্জিলিং জেলায়।মঙ্গলবার, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে করোনা নিয়ে গঠিত টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ছিলেন দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম, শহরের প্রশাসক অশোক ভট্টাচার্য, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান নান্টু পাল।

বৈঠক শেষে জেলাশাসক এস পুন্নমবলম জানান, জেলায় ১৬টি কোয়ারেন্টাইন সেন্টার ছিল। আরও ৭২টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে। ইতিমধ্যেই ১৬টি কোয়ারেন্টাইন সেন্টারে ২৫০০ জন রয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৩০৩ জন। মহারাষ্ট্র, চেন্নাই, দিল্লি, গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে যাঁরা আসবেন তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারেই থাকতে হবে। যে সব এলাকায় বাসিন্দারা আটকে দিচ্ছে তাঁদের সচেতন করার জন্য পাড়ায় পাড়ায় মাইকিং করা হবে।কারণ কোয়ারেন্টাইন সেন্টার করা হলে ভয়ের কিছু নেই। কোভিড হাসপাতালে খুব ভালো চিকিৎসা হচ্ছে। অনেকে ছাড়াও পাচ্ছেন।
অশোক ভট্টাচার্য বলেন, এখন রাজনীতি করার সময় নয়, সবাই মিলেই কাজ করতে হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...