Friday, June 26, 2026

করোনা আবহে অম্বুবাচী মেলা বন্ধ কামাখ্যায়

Date:

Share post:

করোনা মোকাবিলায় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে অসমের কামাখ্যা মন্দির। সংক্রমণ রুখতে হবে না অম্বুবাচী মেলাও। মন্দিরের ইতিহাসে যা এই প্রথম। ৫১টি সতীপীঠের অন্যতম কামাখ্যা।

৮ জুন ধর্মীয় স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু করোনা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই মুহূর্তে মন্দির খুলতে চাইছে না কর্তৃপক্ষ। এদিকে ২২ জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হওয়ার কথা ছিল। ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তার জেরে বার্ষিক অম্বুবাচী মেলাও অনুষ্ঠিত হবে না।

প্রসঙ্গত, সতেরোশো শতাব্দী থেকে অম্বুবাচী মেলা শুরু হয় কামাখ্যা মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে প্রতি বছর। কিন্তু করোনা আবহে এবছর ভিন্ন চিত্র দেখবে মন্দির কর্তৃপক্ষ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...