Friday, June 26, 2026

এবার রাজ্যকে না জানিয়েই সহ-উপাচার্য নিয়োগ করে ফেললেন রাজ্যপাল!

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নতুন মাত্রা নিল মঙ্গলবার। রাজ্যকে না জানিয়েই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম চন্দ্রকে নিয়োগ করলেন জগদীপ ধনকড়। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, রাজ্যকে পুরোপুরি অন্ধকারে রেখে রাজ্যপাল এই নিয়োগ করেছেন। সরকার এই নিয়োগ মানবে না। সরকার এবং রাজ্যপালের দ্বন্দ্ব রাজ্যে নতুন নয়। বিগত এক বছর ধরে চলছে রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম মন্ত্রী-আমলাদের মধ্যে সঙ্ঘাত।

শিক্ষামন্ত্রী বলেছেন, রাজ্যপাল সহ-উপাচার্য হিসাবে বিজেপির প্রতিনিধিকে নিয়োগ করেছেন। রাজ্যকে এভাবে উপেক্ষা করতে পারেন না রাজ্যপাল। তাই এই নিয়োগ মানছি না। পাল্টা রাজভবন থেকে বলা হয়েছে, আইন মেনেই রাজ্যপাল এই পদক্ষেপ করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সংবিধান রয়েছে তার ৯ নম্বর ধারার ১ নম্বর উপধারা অনুযায়ী সহ উপাচার্য নিয়োগ করা হয়েছে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...