Monday, April 13, 2026

সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যুর পরদিনই কোভিড পজিটিভ তাঁর মা

Date:

Share post:

কিডনিতে গুরুতর সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খানের। কিডনি সংক্রমণ ছাড়াও করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ওয়াজিদের মৃত্যুর পরের দিনই কোভিড পজিটিভ রিপোর্ট এল তাঁর মা রাজিনা খানের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রাজিনা খানের শরীরে ভাইরাস পাওয়া যাওয়ায় তাঁকে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালেই ভর্তি ছিলেন ওয়াজিদ। পরিবারের এক সদস্য জানিয়েছেন, রাজিনার সংক্রমণ ধরা পড়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা এখন ভাল। এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত সেখানেই ভর্তি থাকবেন তিনি।

সোমবার সকালে মাত্র ৪২ বছর বয়সে ওয়াজিদের মৃত্যুর খবর সামনে আসে। তাঁর কিডনিতে সংক্রমণের পাশাপাশি কোভিড পজিটিভও ধরা পড়ে। ওয়াজিদের মৃত্যুর খবর আসার পর বলিউডের বহু তারকা টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...