Wednesday, June 24, 2026

গুরুতর কোভিড রোগীদের জন‍্য রেমডেসিভির প্রয়োগে সায় ভারতের

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত করোনার কোনও প্রতিষেধক বা টিকা এবং ওষুধ আবিষ্কৃত হয়নি। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের উপর রেমডেসিভির ওষুধ প্রয়োগের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। তবে করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, জরুরি পরিস্থিতি দেখা দিলে, একমাত্র তাঁদেরই এই ওষুধের পাঁচটি ডোজ দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

ডিসেম্বরের শেষ দিক থেকে নভেল করোনার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষ মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৪ লক্ষ। এমন পরিস্থিতিতে আশার আলো জাগিয়েছে মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা জিলিয়াড সায়েন্সেস-এর অর্থসাহায্যে তৈরি ওষুধ রেমডেসিভির। পরীক্ষামূলক প্রয়োগে এই রেমডিসিভির করোনার বিরুদ্ধে ভাল কাজ দিয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানী-গবেষকরা। সম্প্রতি এই ওষুধ প্রয়োগে অনুমোদন দিয়েছে আমেরিকাও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...