Wednesday, April 8, 2026

জুনিয়র হত্যা: মোহনবাগানকর্তার আত্মীয়াকে আজ ফের তলব সিবিআইর

Date:

Share post:

জুনিয়র মৃধা হত্যারহস্য হাইকোর্টের নির্দেশে ফের খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই।

এবিষয়ে তদন্তে মোহনবাগানের এক সহসভাপতির ঘনিষ্ঠ আত্মীয়াকে বার তিনেক জেরার পর আজ আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই। তাদের সূত্রে খবর, মহিলার বয়ানে বেশ কিছু অসঙ্গতি আছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, এই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল জুনিয়র মৃধা নামে এক তরুণের। পরে তার দেহ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পড়ে থাকতে দেখা যায়। দেহ থেকে মেলে বুলেট। সিআইডি তদন্তে কাউকে দোষী চিহ্নিত করা না হলেও অনেক পরে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেন। সাত/ আট বছর পরে কেস রিওপেনড হল। এখানে কোর্ট মোহনবাগানকর্তা ও তাঁর ছেলেকে গ্রেপ্তার না করার রক্ষাকবচ দিলেও ওই আত্মীয়াকে তার বাইরে রেখেছে।
সিবিআই সূত্রের খবর, এসপি সুদীপ রায়ের অধীনে তদন্ত চলছে। জেরা চলছে মহিলার। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তাঁর বয়ানে ব্যাপক অসঙ্গতি দেখা যাচ্ছে। তদন্তকারীরা যদি সন্তুষ্ট না হন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় থাকবে না।
এদিকে জুনিয়র মৃধার পরিবারের বক্তব্য, হত্যা যখন হয়েছে, হত্যাকারীকেও খুঁজে বার করতে হবে। ওই মহিলার সঙ্গে সম্পর্কের কারণেই জুনিয়রকে খুন করে দেহ রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল বলে তাঁদের অভিযোগ। হাইকোর্ট সিআইডি তদন্তকে নস্যাৎ করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার মোহনবাগানের এক সহ সভাপতির ওই আত্মীয়া আবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হলে কী হয়, তা নিয়ে কৌতূহল চরমে।

 

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...