Wednesday, April 8, 2026

তারাপীঠের মা তারা মন্দিরের গর্ভগৃহে ঢোকা নিষিদ্ধ হচ্ছে, মন্দির খুলবে ১৫ জুন

Date:

Share post:

তারাপীঠের মা তারা মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেবীকে স্পর্শ করা বা পুজো নিবেদন করা বন্ধ করছে তারাপীঠ মন্দির কমিটি৷ গর্ভগৃহের বাইরে থেকে সামাজিক দূরত্ব মেনে মায়ের দর্শন করতে হবে৷ এই সিদ্ধান্তই নিয়েছে মন্দির কমিটি৷ তবে এই নিয়ম কিছুদিনের জন্য। করোনা আবহ স্বাভাবিক হলেই ফের আগের রীতি চালু করা হবে৷

ওদিকে, রাজ্য সরকার সোমবার থেকে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে ছাড় দিলেও তারাপীঠ মন্দির কমিটি আরও ১৫দিন মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির বক্তব্য, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এখনই মন্দির খোলা হচ্ছে না। ১৪জুন ফের বৈঠকে বসে মন্দির খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ জুন মন্দির খুললেও পুজো দেওয়ার ক্ষেত্রে কিছুটা রদবদল আনা হচ্ছে। পুণ্যার্থীদের মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। গর্ভগৃহের বাইরে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী গণ্ডি কাটা থাকবে। ভক্তরা সেই গণ্ডিতে দাঁড়াবেন। এক একজন এগিয়ে এসে মাকে দর্শন করে বাইরে রাখা মায়ের পিতলের চরণে প্রণাম করে চলে যাবেন। শুধুমাত্র সেবাইতরা গর্ভগৃহে প্রবেশ করে পুজোর ডালা নিবেদন করার পর মন্দির চত্বরের নির্দিষ্ট জায়গায় ভক্তদের বসিয়ে অঞ্জলি ও প্রসাদ তুলে দেবেন। মাস্ক ছাড়া মন্দির চত্বরেই প্রবেশ করতে দেওয়া হবে না। স্যানিটাইজার টানেল দিয়ে প্রবেশ করতে হবে। পুজোর উপকরণের দোকানগুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ভক্তদের হাত ধোয়ার জন্য সাবান ও জলের ব্যবস্থা থাকবে।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...