Friday, June 26, 2026

করোনায় প্রাণ হারালেন উহানের চিকিৎসক

Date:

Share post:

ফের করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ। চিনের উহানে মৃত্যু হলো চিকিৎসক হু ওয়েইফেং। প্রায় ৪ মাস ধরে মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উহান সেন্ট্রাল হাসপাতালে মঙ্গলবার ওই চিকিৎসকের মৃত্যু হয়।

ওয়েইফেং করোনাভাইরাস সংক্রমণের কথা প্রকাশ্যে এনেছিলেন। গত ২২ এপ্রিল থেকে হু-র মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। ফের অবস্থার অবনতি হয়। ২৯ মে থেকে শুরু হয় মস্তিষ্কের রক্তক্ষরণ। এরপর আর চিকিৎসায় সাড়া দেননি তিনি।

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়। এখনও পর্যন্ত উহান সেন্ট্রাল হাসপাতালে ছ’জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। হু ছিলেন ওই হাসপাতালের ইউরোলজিস্ট। চিকিৎসকের মৃত্যু নিয়ে অবশ্য কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...