Friday, June 26, 2026

অমিতাভের সঙ্গে রেখার অন্তরঙ্গতা দেখে কী করেছিলেন জয়া? কী ঘটেছিল সেদিন…

Date:

Share post:

কেটে গিয়েছে ৪৮ বছর। বুধবার ৩জুন ছিল অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকী। জীবনের নানান সমালোচনাকে পিছনে ফেলে তাঁরা একসঙ্গে পার করে দিলেন অনেকগুলি বছর। তাঁদের বিয়ের পিছনেও রয়েছে অনেক অজানা গল্প। অমিতাভ-রেখা সম্পর্কের কথা সকলেরই জানা। বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন এই জুটি।  সত্তরের দশক থেকে আজও তাদের রোম্যান্টিক জুঁটি দশর্কমনে  হিট। একটা সময় এমন হয়েছিল, রেখার সঙ্গে অমিতাভের অন্তরঙ্গতা দেখে কেঁদে ফেলেছিলেন জয়া! ঠিক কী ঘটেছিল সেদিন?

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যার অভিনয় আজও মুগ্ধ গোটা দর্শককুল। একের পর এক সিনেমায় অভিনয় করে তা ভক্তেদের মণিকোঠায় স্মরণীয় করে রেখেছেন বিগ-বি।

দীর্ঘ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অমিতাভ। একের  পর এক সুপারহিট সিনেমা  যেমন সুহাগ, মুকাদ্দর কা সিকান্দর, মি.নটবরলাল আরও অনেক ছবিতে রোমান্টিক জুঁটি হিসেবে বি-টাউনে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন রেখা-অমিতাভ।

তারপর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনের। সালটা ১৯৭৬। ‘দো আনজানে’ ছবির শুটিং চলাকালীন তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তারপর সম্পর্ক নিয়ে কথা উঠলেই কখনও স্বীকার করেননি অমিতাভ। এমনকী ১৯৮৪ সালে ফিল্মফেয়ারে তাদের ডেটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময়েও অমিতাভ রেখার সঙ্গে সম্পর্কে অস্বীকার করেছিল।

রেখার কারণেই অমিতাভ-জয়ার মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। একবার একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন,  আমি তাঁকে ঘর ভাঙতে বলছি না। তবে আমি বলতে পারি তিনি যা আমাকে দিয়েছেন তা পেয়েই আমি খুশি।

রেখা জানিয়েছিলেন,”মুকাদ্দর কা সিকান্দর ছবিতে স্ক্রিনিংয়ের সময় আমি প্রোজেকশন রুমে ছিলাম। জয়া ও তাঁর সন্তানরা প্রথম সারিতে বসেছিছিলেন। অমিতাভ ছিলেন দ্বিতীয় সারিতে। ছবিতে যখন অমিতাভের সঙ্গে আমার প্রেমের দৃশ্য দেখানো হয়েছিল তা দেখেই কেঁদে ফেলেছিলেন জয়া।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...