Sunday, June 14, 2026

যে কোনও সময়ে ভারতে নিয়ে আসা হবে পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে

Date:

Share post:

বিলেতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ব্রিটিশ আদালতে ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে করা মামলা জিতে গিয়েছে সিবিআই। ফলে পলাতক মালিয়াকে ফিরতেই হচ্ছে ভারতে। যে কোনও সময় তাঁকে ভারতে নিয়ে আসা হবে। এমনই দাবি করেছে সংবাদসংস্থা আইএএনএস। জানা গিয়েছে, ইংল্যান্ড থেকে মুম্বই বিমানবন্দরে মালিয়াকে নিয়ে নামবেন ভারতীয় তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়ার শেষে বিজয় মালিয়াকে দেশে নিয়ে আসার ছাড়পত্র পেয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা।

৬৩ বছরের শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ন’হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান। তাঁকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষণা করার জন্য আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।
অনেক দিন ধরেই ব্রিটেনে গা ঢাকা দিয়ে ছিলেন কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার। ইংল্যান্ডের আদালতে ভারতে প্রত্যর্পণ ঠেকাতে মামলাও করেন। কিন্তু গত ১৪ মে সেই আর্জি খারিজ হয়ে যায়। এর পরেই ইডি-র তরফে জানানো হয়, খুব শীঘ্রই তাঁকে ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করা হবে। এখন জানা গিয়েছে, যে কোনও মুহূর্তে তাঁকে ভারতে আনা হবে। ইংল্যান্ড থেকে সরাসরি মুম্বইতে আনা হবে কারণ, কারণ সেখানেই তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির মূল মামলাটি দায়ের হয়েছিল। এরপর তাঁকে হেফাজতে চাইবে ইডি ও সিবিআই। মালিয়ার প্রত‍্যর্পণ নিঃসন্দেহে নরেন্দ্র মোদি সরকারের বড় সাফল্য বলে চিহ্নিত হবে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...