Saturday, April 4, 2026

নিসর্গ সাইক্লোনে মৃত ৪, বরাত জোরে বাঁচল বাণিজ্য নগরী  

Date:

Share post:

নিসর্গ সাইক্লোনে মৃত্যু হল ৪ জনের।
কোনও রকম রক্ষা পেল বাণিজ্য নগরী। ‌সাইক্লোন নিসর্গের জেরে বহু গাছ ভাঙল, বিদ্যুতের খুঁটি উপড়ে গেল। তবে আমফানের মতো ভয়াল প্রাণঘাতী হল না নিসর্গ সাইক্লোন।
ইন্ডিয়ান মেটরোলজিক্যাল ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের উপকূলে বেলা সাড়ে ১২টা আছড়ে পড়তে শুরু করে নিসর্গ। দু’ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়। এই সময়ে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। এর সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। ফলে বহু বাড়ির চাল উড়েছে, ক্ষতিগ্রস্থ হয়েছে বহু কাঁচা বাড়ি। বদলাতে হয়েছে ট্রেন-বিমানের সূচি। তবে খুব বড় কোনও ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে মহারাষ্ট্র ,গুজরাট দুই রাজ্যই। সর্বশেষ পাওয়া খবরে, মহারাষ্ট্রে সাইক্লোনে মৃতের সংখ্যা চার।

বিদ্যুতের খুঁটি গায়ে পড়ে মৃত্যু হয়েছে আলিবাগ অঞ্চলের ৫৮ বছর বয়েসি এক বৃদ্ধ দশরথ বাবুর। মাঞ্জবি অনন্ত নাভালে নামের এক ৬৫ বছরের বৃদ্ধার বাাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে বাহাগাও অঞ্চলে। হাভেলি তেসিল নামক অঞ্চলে মৃত্যু হয়েছে প্রকাশ মোকার বলে এক ব্যক্তির। বাড়ির উড়ে যাওয়া চাল রক্ষা করার চেষ্টায় ছিলেন তিনি। মৃত্যু হয়েছে এক ১০ বছরের কিশোরের।
মুম্বইয়ে বুধবার ঝড়ের বেগ ছিল ৯৫ কিলোমিটার। মুম্বই ও সংলগ্ন অঞ্চলে দিনভর ভারী বৃষ্টিপাত হয়েছে। আইএমডি জানিয়েছে, শেষ মুহূর্তে সামান্য উত্তর-পূর্বে বেঁকে গিয়েছে সাইক্লোনের গতি। বিকেল চারটের মধ্যেই শক্তিক্ষয় হয়ে যায় সাইক্লোনের। বুধবার সন্ধেয় মুম্বইয়ে হাওয়ার বেগ ছিল ২৫ কিলোমিটার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...