Friday, June 5, 2026

আমফান পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি ফ্রান্সের রাষ্ট্রপতির

Date:

Share post:

একে করোনা, তার উপর দেশের দুই রাজ্যে আমফানের তাণ্ডব। যার জেরে বিপর্যস্ত জনজীবন। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার এহেন পরিস্থিতিতে সমবেদনা জানালেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন তিনি।

আমফানের তাণ্ডবের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন। চিঠিতে প্রধানমন্ত্রীকে তিনি লেখেন, “ফ্রান্সের নাগরিকদের হয়ে বিপর্যয়ে আন্তরিক সমবেদনা এবং সংহতি জানাচ্ছি।” শুধু তাই নয় এই পরিস্থিতিতে সব রকম ভাবে পাশে থাকার কথা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। চিঠিতে ম্যাক্রন উল্লেখ করেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে তিনি সাহায্য করতে প্রস্তুত।

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...