Wednesday, April 8, 2026

মুখ্যমন্ত্রীর মোবাইলে ২২ বার মিসকল! ‘রসিকতা’ মুখ্যসচিবের

Date:

Share post:

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, তাঁর ফোনে মিসকল! তাও আবার আসছে অচেনা নম্বর থেকে। বাধ্য হয়ে বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি বুধবার নবান্নের সভাঘরে। সেখানে চলছিল করোনা এবং আমফান সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় বৈঠক। তার মধ্যেই বারবার দুটি অচেনা নম্বর থেকে মুখ্যমন্ত্রীর ফোনে মিসকল আসছিল। এক-দুবার বিষয়টিকে এড়িয়ে গেলেও, বারবার এক ঘটনা ঘটতে থাকায় মনোসংযোগ ব্যাহত হয় মমতার। বিরক্ত হন তিনি। বৈঠকে উপস্থিত অনুজ শর্মাকে বিষয়টি দেখতে বলেন। কোন নম্বর থেকে তাঁর ফোনে ফোন করে নম্বর ব্যস্ত করে রাখা হচ্ছে সে বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। সেই তথ্য জানানোর আগেই বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা মজা করে বলেন, “ম্যাডাম আপনি তো অনেক পপুলার। তাই বারবার ফোন আসছে”। মুখ্যসচিবের এই রসিকতায় হেসে ফেলেন মমতাও। তবে কোন দুটো নম্বর থেকে তাঁকে বারবার বিরক্ত করা হচ্ছিল তা প্রকাশ করা হয়নি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...