Saturday, June 13, 2026

আত্মীয়দের পিটুনির হাত থেকে বাবা-মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

Date:

Share post:

মর্মান্তিক !

আত্মীয়দের মারের হাত থেকে বাবা মা-কে বাঁচাতে গিয়ে তাঁদের ছোঁড়া ইঁটের আঘাতে মৃত্যু হল এক কিশোরের। নাম সাকিব শা (১৫)। বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী শা পাড়ায়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, বুধবার রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজু শা-এর সঙ্গে তার আত্মীয়দের গোলমাল শুরু হয়। অভিযোগ, বিবাদের সময় রাজুর আত্মীয়রা তাঁকে ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারতে থাকে। তা দেখে কিশোর সাকিব, তার বাবা – মা’কে বাঁচাতে চেষ্টা করে। সেই সময় আত্মীয়দের ছোঁড়া একটি ইঁট এসে লাগে সাকিবের বুকে৷ সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...