Tuesday, March 24, 2026

করোনার জেরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবেন না তিন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার

Date:

Share post:

সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হবে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট। সূচি অনুযায়ী ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৬ জুলাই ও ২৪ জুলাই থেকে। দর্শকশূন্য স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজে খেলতে ইংল্যান্ডে যেতে চান না তিন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। এমনটাই দাবি করেছে বৃটিশ দৈনিক ডেইলি মেইল। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
আসলে করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী দেখা দেওয়া স্বাস্থ্য সংকট নিয়ে তাঁরা চিন্তিত । সেকারণেই জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড উড়ে যেতে সম্মত হলেন না ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার।
বৃটিশ সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম সিরিজের নতুন সূচি ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজটি হওয়ার কথা ছিল মূলত ৪ জুন থেকে। ভেন্যু ছিল দ্য ওভাল, এজবাস্টন ও লর্ডস। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...