Sunday, May 31, 2026

আনন্দবাজারে বড় কোপ, ফের বিপুল ছাঁটাই

Date:

Share post:

আনন্দবাজার পত্রিকায় ফের বড়সড় ছাঁটাই। এবার মূলত সাংবাদিকদের উপর কোপ। দেবব্রত ঠাকুর, অনুপ চট্টোপাধ্যায় থেকে জেলা ও ডেস্ক, কলকাতা প্লাস, ক্রীড়া বিভাগের অনেকে। আদালত সংবাদদাতা শমীক ঘোষকে স্টাফ থেকে রিটেনার করা হয়েছে। সূত্রের খবর, খরচ কমানোর জন্যই এই পদক্ষেপ। যাঁরা পারফরমেন্স নিয়ে অভিযোগের মুখে পড়ছিলেন বা অবসরের কাছাকাছি ছিলেন, তালিকায় তাঁদের রাখা হয়েছে বাধ্য হয়ে। তবে উল্টো যুক্তিও আছে। কদিন আগেই সার্কুলেশন ও প্রশাসনে হাত পড়েছিল। এবার আবারও সম্পাদকীয় বিভাগে কোপ পড়ল। তবে কর্তৃপক্ষ নিশ্চিত, কাজে এর প্রভাব সেভাবে পড়বে না।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...