Sunday, March 29, 2026

রোগী মৃত্যুকে কেন্দ্র করে মহেশতলার বেসরকারি হাসপাতালে উত্তেজনা! তারপর?

Date:

Share post:

ফের হাসপাতালে ভাঙচুর রোগীর পরিবারের। এবার ঘটনা মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে। ঘটনার সূত্রপাত, গতকাল বৃহস্পতিবার বিকাল নাগাদ মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা সালমা বিবি নামে বছর ৪৫-এর এক মহিলা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মহেশতলারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতাল সূত্রে খবর, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ সালমা বিবির মৃত্যু হয়। প্রটোকল অনুযায়ী, ৪ ঘণ্টা পর মরদেহ রোগীর আত্মীয়র হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু দেহ দিতে দেরি হচ্ছে এই অভিযোগ তুলে রোগীর আত্মীয় পরিজন হাসপাতালের জরুরি বিভাগে চড়াও হয়ে ভাঙচুর এবং হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিককে মারধর করেন। এমনটাই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের তরফে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ যখন এসে পৌঁছায় ততক্ষণে দেহ নিয়ে রোগীর আত্মীয় পরিজন চলে গিয়েছিলো বলে দাবি করে হাসপাতাল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউই আটক বা গ্রেফতার হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...