Tuesday, March 24, 2026

মন্দিরে করোনা-বিধি কেন্দ্রের: বন্ধ প্রসাদ, চরণামৃত বিলি, হবে না প্রার্থনাসঙ্গীতও

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রত্যেককেই নিতে হবে অতিরিক্ত সুরক্ষা। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টার সঙ্গে সঙ্গে মেনে চলতে হবে সতর্কতা বিধিও। আনলক ওয়ান পর্বে যখন ধর্মীয় স্থানগুলি খোলার ছাড়পত্র দেওয়া হচ্ছে তখন সেখানেও কড়া নির্দেশিকা মানতে হবে ভক্তদের। করোনাভাইরাসকে যেহেতু এখনই পুরোপুরি দূর করা সম্ভব নয়, তাই তাকে নিয়েই চলতে হবে এবং নিজেদের সতর্কতা বজায় রাখতে হবে, এমনই মনে করছে কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যেই লকডাউন বিধি শিথিল করে ধর্মীয় স্থান খুলে দেওয়া হলেও করোনা পরবর্তী সময়ে আগের মতো আর কোনও নিয়মই প্রায় থাকছে না দেশের মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বারে। এখন আর কোনওভাবেই ধর্মীয় স্থানগুলোতে একসঙ্গে বহু ভক্ত প্রবেশ করতে পারবেন না। মাস্ক ব‍্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি কেন্দ্রের তরফে জারি করা হয়েছে আরও কিছু নির্দেশিকা। এবার থেকে আর কোনও ধর্মীয় স্থানে ভক্তরা নৈবেদ্য উৎসর্গ করতে পারবেন না, বন্ধ রাখা হচ্ছে প্রসাদ ও চরণামৃত বিতরণও। দেবস্থানগুলিতে ভক্তরা এখন আর মাঙ্গলিক টিকা বা ঈশ্বরিক সিঁদুর পরার সুযোগ পাবেন না, বন্ধ থাকবে প্রার্থনাসঙ্গীত ও ধর্মসভাও।

Related articles

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...