Monday, April 6, 2026

জোড়া ভূমিকম্পে কাঁপল দুই শহর

Date:

Share post:

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই শহর। একদিকে কর্নাটকের হাম্পি অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর। শুক্রবার সকালে দুই রাজ্যের দুই শহরে ভূমিকম্প অনুভূত হয়। যার জেরে রীতিমতো ঘুম চোখে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

শুক্রবার সকাল ৬:৫৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। অন্যদিকে একই সময় ভূমিকম্প হয় কর্নাটকের হাম্পিতে। কর্নাটকের হাম্পিতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

প্রসঙ্গত, গত কয়েক মাসে দিল্লি ও তার আশপাশের এলাকায় ভূমিকম্প হয়েছে। ১২ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত এমন ১০টি কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। তবে কোনোটাতেই ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভূ বিজ্ঞানীদের আশঙ্কা, এরপর বড় কোনও ভূমিকম্প হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...