Wednesday, May 27, 2026

ফেরানো হবে ম্যানগ্রোভ, রাজ্যে সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমফানে সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ নষ্ট হয়ে গিয়েছে। সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ লাগানো হবে। কলকাতা ও তার আশপাশের অঞ্চলে দূষণ নিয়ন্ত্রণের জন্য ৫০ হাজার গাছ লাগানো হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কলকাতায় গাছ লাগাতে ১০০ কোটি টাকা খরচ হবে। রাজ্যে আরও সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে। ১৪ জুলাই থেকে ফের গাছ লাগানো শুরু হবে। তবে, মুখ্যমন্ত্রী বড় ও মোটা গাছ না লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, “ঝড়ে ভারী গাছ বেশি পড়ে যায়। নিম গাছের মতো হালকা গাছ লাগান”।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...