Tuesday, June 23, 2026

সাংসদদের PA-রা আপাতত ঢুকতে পারবেন না সংসদে, নির্দেশিকা জারি

Date:

Share post:

সংসদে আপাতত সাংসদদের ব্যক্তিগত সহকারি বা PA- দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো৷ সংসদ সচিবালয়ের সেক্রেটারি জেনারেল এক নির্দেশিকায় বলেছেন, করোনা-মহামারির কারনে সংসদে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হচ্ছে৷ দুই কক্ষের সাংসদদের ব্যক্তিগত সহকারি বা PA-র সংখ্যা প্রায় ৮০০ জন৷ এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংসদদের ব্যক্তিগত সহকারিরা সংসদ ভবনে ঢুকতে পারবেন না৷ সোশ্যাল ডিসট্যান্সিং বিধি মানতেই এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে৷

একইসঙ্গে অন্য এক নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সংসদ ভবনে অবসরপ্রাপ্ত কোনও কর্মী, সংসদের কর্মী- অফিসারদের কাছে আসা অতিথি বা দর্শনার্থীদেরও আপাতত ঢুকতে দেওয়া হবে না৷ তবে যুগ্মসচিব বা তার ওপরের পদমর্যাদার কোনও অফিসারের কাছে দর্শনার্থী বা অতিথি যথারীতি আসতে পারবেন৷

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...