Friday, June 5, 2026

করোনা- কারণে চলতি বছরে কোনও নতুন প্রকল্প নয়, জানিয়ে দিলো কেন্দ্র

Date:

Share post:

করোনা-কারণে চলতি বছরে একটিও নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না, শুক্রবার স্পষ্টভাবেই একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেছেন, ২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়েও করোনা সংক্রমণ রোখা যায়নি। এই পরিস্থিতিতে আপাতত করোনা সঙ্কটের মোকাবিলাই প্রধান লক্ষ্য৷ সে কারনেই নতুন আর সরকারি কোনও প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না। সমস্ত মন্ত্রককে ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, নতুন কোনও প্রকল্পের অনুমোদনের জন্যে যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সমস্ত সুপারিশ করা বন্ধ করে দেয়। তবে অর্থমন্ত্রী বলেছেন, কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের আওতায় যে ঘোষণাগুলি করা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সেগুলির পিছনেই এখন খরচ করার অনুমতি দেওয়া হবে, অন্য কিছুতে নয়৷ অর্থমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোভিড -১৯ মহামারির প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে” । তবে পাশাপাশি বলা হয়েছে যে, এই অবস্থানের থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন নিতে হবে সরকারের থেকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ওই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৯৮৫১ জন, আর মারা গেছেন ২৭৩ জন। সব মিলিয়ে সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২,২৬,৭৭০ জন। করোনাভাইরাস এদেশে প্রাণ কেড়েছে মোট ৬,৩৪৮ জনের।

কোভিড মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালির পরেই ভারত সপ্তম স্থানে রয়েছে। মৃত্যুর হারের বিচারে ভারত বর্তমানে ১২ নম্বর স্থানে আছে৷ নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর হিসাবে ভারত এখন বিশ্বের সব দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ।

Related articles

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...