Wednesday, June 24, 2026

পরিবেশ রক্ষায় “প্রতিজ্ঞা পুজো” শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির

Date:

Share post:

শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর ৮৮ বছরে পদার্পণ করবে। তার আগে আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ক্লাব কমিটির শপথ, এবারের পুজো হবে প্রতিজ্ঞার।

ক্লাবের পুজো কমিটির সম্পাদক সায়ন নন্দীর কথায়, সমগ্র পৃথিবীকে না বদলাতে পারলেও বদলাতে পারি পাড়ার পৃথিবীটাকে। যত্রতত্র থুতু ফেলা, খোলা জায়গায় ধূমপান করা, প্লাস্টিক ব্যবহার হবে নিষিদ্ধ। নিজের পাড়ায় নিজেরাই স্যানিটাইজেশনের দায়িত্ব নেবেন তাঁরা।

বিশ্ব পরিবেশ দিবসে তাই পাড়া থেকেই এই অভিযান শুরু করলো শোভাবাজার বড়তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পরিবেশ বাঁচাতে লাগানো হলো গাছ। শুধু ছেলেরা নয়, অভিযানে সামিল পাড়ার মহিলারাও।

পরিবেশ রক্ষায় কোনও সিসিটিভি নয়, নজরদারি চালাবেন মহিলারাই। প্রত্যেক বাড়ির দোরগোড়ায় থাকবে ব্যঙ্গ চিত্রের মাধ্যমে সচেতনতা প্রচার। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন স্থানীয় থানার পুলিশ কর্তারা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...