Sunday, April 12, 2026

লকডাউনে পুরো বেতন না দিলেও মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মালিক বা নিয়োগকর্তাদের স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট৷

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন না দিলেও আগামী ১২ জুন পর্যন্ত অক্ষম মালিক বা নিয়োগকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। ওদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা সংস্থা সত্যিই বেতন দিতে অক্ষম কি’না, তা যাচাই করার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রও। এই আর্জি জানিয়ে কেন্দ্রের দাবি, আয়-ব্যায়ের বাৎসরিক হিসেবে পেশ করতে হবে নিয়োগকর্তাদের।

দেশে লকডাউন শুরু হয়েছিলো গত ২৫ মার্চ। ১৭ মে পর্যন্ত মোট ৫৬ দিনের লকডাউন পর্বে কর্মীদের পুরো বেতন দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েই সমস্যা বেশি দেখা দিয়েছে। এর মধ্যেই গত ২৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, কোনওভাবেই কর্মীদের বেতন কাটা যাবে না৷ ৫৬ দিনের পুরো বেতনই দিতে হবে তাঁদের।
কেন্দ্রের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি, লকডাউনের জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফলে কর্মীদের পুরো বেতন দেওয়া সম্ভব নয়। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ১৫ মে এক নির্দেশ জারি করেছিলো। তাতে বলা হয়, নিয়োগকর্তারা কর্মীদের পুরো বেতন দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্র। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচারপতি অশোক ভূষণ, এস কে কউল এবং এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ সেই নির্দেশের সময়সীমাকে আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...