Friday, June 26, 2026

ধর্মস্থানে ২০ দফা শর্ত মেনে না চললেই বিপদ

Date:

Share post:

৮ জুন, সোমবার থেকে খুলছে ধর্মীয়স্থান। ধর্মীয়স্থানে কী কী শর্ত মানতে হবে তা জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক …

১. সামাজিক দূরত্ব রাখতে হবে অন্তত ৬ ফুট

২. কনটেইনমেন্ট জোনে কোনও ধর্মস্থান খোলা যাবে না

৩. ৬৫ বছরের উর্ধ্বে এবং ১০ বছরের নিচে কোনও ব্যক্তি বা শিশু ধর্মস্থানে যেতে পারবেন না। যেতে পারবেন না সন্তানসম্ভবা মহিলারাও

৪. মাস্ক পড়া বাধ্যতামূলক

৫. প্রয়োজনে বারবার হাত ধুতে হবে এবং তার ব্যবস্থা রাখতে হবে ধর্মস্থানগুলিতে। হাত ধুতে হবে ৪০-৬০ সেকেন্ড সময় ধরে। অপরিচ্ছন্ন মনে না হলেও হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে

৬. ধূমপান সংক্রান্ত নির্দেশিকা মানতে হবে

৭. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকা বাধ্যতামূলক

৮. শারীরিক কোনও সমস্যা হলে রাজ্য বা জেলার হেল্পলাইনে ফোন করতে হবে। ধর্মস্থানে সেই নম্বর রাখতে হবে

৯. প্রকাশ্যে থুতু ফেলা যাবে না

১০. পুণ্যার্থীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে এবং ব্যবহার করতে হবে

১১. ধর্মস্থানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে

১২. শুধুমাত্র অ্যাসিমটোমেটিকদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে

১৩. কোভিড-১৯ সংক্রান্ত পোস্টার ধর্মস্থানে থাকতে হবে। প্রয়োজনে এই সংক্রান্ত অডিও ক্লিপ চালানো যেতে পারে

১৪. জুতো রাখার আলাদা ব্যবস্থা করতে হবে। এবং একসাথে জুতো রাখা যাবে না

১৫. ধর্মস্থানে কোনও দোকান থাকলে সেখানে সামাজিক দূরত্ব মানতে হবে

১৬. ধর্মস্থানে প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা করতে হবে

১৭. মূর্তি, ধর্মগ্রন্থ বা স্ট্যাচু ছোঁয়া যাবে না

১৮. সমবেত প্রার্থনা বন্ধ রাখতে হবে

১৯. প্রসাদ বিতরণ বন্ধ। একইসঙ্গে শান্তির জল দেওয়া বন্ধ। দেবতাকে কিছু অর্পণ করা যাবে না

২০. বন্ধ থাকবে লঙ্গরখানা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...