Tuesday, March 31, 2026

মৃত্যুর আগে পিয়ানো বাজান ওয়াজিদ, চোখে জল সাজিদের

Date:

Share post:

মৃত্যুর ২ দিন পর প্রয়াত সঙ্গীত পরিচালক ভাই ওয়াজিদ খানের ভিডিও শেয়ার করলেন সাজিদ খান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে পিয়ানো বাজাচ্ছেন ওয়াজিদ। মোবাইলের পিয়ানো অ্যাপ ডাউনলড করে সেখানেই পিয়ানো বাজাতে দেখা যায় ওয়াজিদকে।  হাসপাতালে বসেই গান গাইছেন ‘হুড় হুড় দাবাং দাবাং’।

ভাইয়ের ভিডিও শেয়ার করে সাজিদ খান লেখেন, “ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন। সঙ্গীত কখনও ওয়াজিদকে ছাড়বে না। আবার ওয়াজিদও কখনও সঙ্গীতকে ছেড়ে থাকেনি।” তাই সাজিদের নামে, গানে ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন বলেও শোক বার্তায় জানান প্রায়ত সঙ্গীত পরিচালকের দাদা সাজিদ খান।

সম্প্রতি অসুস্থ হয়ে মুম্বইয়ের চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি হন ওয়াজিদ খান। কিডনির সমস্যার সঙ্গে হৃদযন্ত্র বিকল হয়ে যায় তাঁর। সেই সঙ্গে করোনাতেও আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত মৃত্যু হয় ওয়াজিদ খানের।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...