Tuesday, June 16, 2026

প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা

Date:

Share post:

প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়ার নামে টাকা আত্মসাৎ। এই অভিযোগে পুরুলিয়ার বিজেপি নেতাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলেন বিচারক। অভিযুক্তের নাম রাজেশ মণ্ডল, বাড়ি পুরুলিয়া শহরের তেলকল পাড়ায়। শহর উত্তর মণ্ডলের বিজেপি–র সাধারণ সম্পাদক।
অভিযোগ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন তিনি। শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রাজেশ মণ্ডলের বিরুদ্ধে পুরুলিয়া দুর্নীতি দমন শাখা আইপিসি ৪২০, ১০৬, ৩৪, ১৮৮, ৭১এ(২) এই ধারায় মামলা দায়ের করা হয়। পুরুলিয়া শহরের ১৬ ও ১১ নং ওয়ার্ডের বাসিন্দা কয়েকজন মহিলার অভিযোগ, ‌প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ নেওয়ার জন্য ওই ব্যক্তিকে তাঁরা ২০১৮ সালে সমস্ত নথি ও টাকা জমা দেন। কিন্তু গ্যাসের সংযোগ পাননি। অথচ তাঁদের অ্যাকাউন্টে দেখা যায় মাসে মাসে গ্যাসের সাবসিডির টাকা ঢুকছে। তখনই বিষয়টি জানতে পারেন । তাই তদন্তের জন্য পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন এক মহিলা। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘”প্রতারণা করলে আইনে যে নিয়ম আছে তাতে পুলিশ ব্যবস্থা নেবেই, তাতে যেই হোক।”  যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন  ধৃত  ওই বিজেপি নেতা ।তিনি বলেন, “আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।”

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...