Tuesday, June 16, 2026

মার্কিন মুলুকে জর্জের সমর্থনে বিক্ষোভে সাদারাও, তসলিমা টানলেন হিন্দু-মুসলিম ঐক্যের কথা

Date:

Share post:

আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে সামনে রেখে ভারত প্রসঙ্গ টেনে আনলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। লিখলেন সংখ্যালঘুরা একা আন্দোলন করে ফল পান না। দেখতে ভালো লাগে কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সাদারাও পথে নেমেছে। প্রতিবাদে বলছে, ব্ল্যাক লাইভস ম্যাটার। ভারতেও এরকম দৃশ্য দেখতে চাই। হিন্দুদের উপর অত্যাচার হলে মুসলমান প্রতিবাদ করবে, মুসলমানের ওপর হলে হিন্দুরা প্রতিবাদ করবে। এটাই সহযোগিতা, আর সহমর্মিতা। পৃথিবী এতে সুন্দর হবে।

তসলিমা বলছেন, ভাইরাসে মরতে হয় মরবে, কিন্তু জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ করতেই হবে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। এটাই তো মানবতার স্পিরিট। তবে যারা ঘর ছেড়ে বেরিয়েছে সবাই প্রতিবাদের উদ্দেশে বের হয়নি। কেউ কেউ বেরিয়েছে ভায়োলেন্স করতে, দোকানপাট লুঠ করতে। যে কোনও আন্দোলনে এমন কিছু অসৎ লোক থাকে। কিছু মিডিয়া সেগুলোকেই বড় করে দেখায়। কিন্তু আজ তুমি বাম হও, ডান হও, সাদা হও, কালো হও, আজ সবচেয়ে বড় কাজ হলো নিরপেক্ষ থাকা।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...